
রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগা সাদেক রোডের একটি সাততলা ভবনের চতুর্থ তলায় জুতার কারখানাটির অবস্থান। সোমবার রাতে সেখানে আগুন লাগে। খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]