বোয়ালমারীর সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান আটক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১
বোয়ালমারীর সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে গত ১৪ জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় অধিপত্য বিস্তার করে সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে।


পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পলিন্স শেখ বলেন, আব্দুল মান্নান মাতুব্বর বেশ কয়েকমাস ধরে ইউনিয়ন পরিষদ ও এলাকায় আসেন না।


পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদের আসেন না। পরে সকল মেম্বারদের নিয়ে রেজুলেশন করে আমাকে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়। আমি সে মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তিনি আজ আটক হয়েছেন বলে জানতে পেরেছি।


এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং কল কেটে দেন।


বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। আজ দুপুরে মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ওই ইউনিয়ন পরিষদের একজন মেম্বার প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। মান্নান মাতুব্বর আটক হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা হবে না।


হাসান মাহমুদ মিলু

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com