মোংলা বন্দরে ভিড়ল জাপান থেকে গাড়ি নিয়ে জাহাজ ‌ভাইকিং ড্রাইভ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫
মোংলা বন্দরে ভিড়ল জাপান থেকে গাড়ি নিয়ে জাহাজ ‌ভাইকিং ড্রাইভ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মার্শাল আইল্যান্ড পতাকা বাহী ভাইকিং ড্রাইভ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। আজ বিকাল থেকে জাহাজ হতে গাড়ির খালাস কাজ শুরু হয়েছে।


জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ক্লাউন নেভিগেশন এর অপারেশন ম্যানেজার বলেন, এই চালানে মোট ৩১৭টি বিভিন্ন গাড়ি আমদানি করা হয়েছে।


তিনি বলেন, এ সকল আমদানীকৃত গাড়ী গুলো খালাস করে বন্দরের গাড়ীর ইয়ার্ড এ রাখা হবে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন বলে জানান তিনি। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র ডেপুটি ম্যানেজার মাক্রুজ্জামান মুন্সী জানান,মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বেড়েছে, চলতি অর্থ বছরে ৫ হাজার ২ শত ৪৪ টি গাড়ি আমদানি করা হয়েছে এর ফলে মোংলা বন্দরে রাজস্ব আয় বেড়েছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com