পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:১০
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে বর্তমান সরকার। তবে ভালো কিছু পাবার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে বললেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ। তিনি বলেন, দশ-বারো বছর পর এটা বাস্তবায়নে কমিশন করা হয়েছে। অনেক ক্যালকুলেশন, রিভিশন করতে হচ্ছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। কাজ শেষে তারা প্রস্তাবনা জমা দেবেন। তারপর বাস্তবায়ন। অনেক কিছুই ভাবতে হচ্ছে। থেকে বড় বিষয় অর্থের জোগান। হতাশ না হয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন।


গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট সংস্কারের পক্ষে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।


গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন বলেন, এ স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি, কৃষ্টি, কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।


এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম.বজলুর রশীদ,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।


এর আগে অতিথিরা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com