নন্দীগ্রামে ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩
নন্দীগ্রামে ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসরা পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্ট্রি গ্রামের বদিউজ্জামানের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত আটটার দিকে রিপন তার ভাড়ায় চালিত ইজি বাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে আমরা পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে আমরা শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এসে জানতে পারি নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ভাই রিপনের লাশ। তিনি আরও বলেন, রিপনকে হত্যা করে তার ইজি বাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই।


এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com