শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭৭ বোতল ভারতীয় মদ আটক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৮:২৪
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭৭ বোতল ভারতীয় মদ আটক
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ২৭৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি।


সোমবার (৩০ জুন) দুপুরে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শেরপুরের হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটেলিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপি’র টহলরত বিজিবি জওয়ানরা সোমবার ভোর সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। আটককৃত ভারত থেকে চোরাই পথে আনা আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা চোরাই মালামাল ফেলে দৌড়ে এদিক-সেদিক ছুটে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com