রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেফতার ১
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২৩:১৩
রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেফতার ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ সামছুল আলম (৫০) নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।


শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে পৌনে ১ টার দিকে উপজেলার নারুয়া বিশ্বাস পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার সামছুল আলম বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বায়া পাড়া এলাকার সাদেক বিশ্বাসের ছেলে। এসময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার বন্দুক এবং ৪টি দেশি গ্রেনেড উদ্ধার করা হয়।


রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার সহ সামছুল আলমকে গ্রেফতার করে।


উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামি সামছুল আলমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com