সরিষাবাড়ীতে
সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১
সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষেতে সেচ দিতে গিয়ে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত কৃষক মোস্তফা উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মন্ডলের ছেলে বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ্ববর্তী ফসলি জমিতে পানি দেয়ার জন্য সেচপাম্প চালু করতে যান মোস্তফা। এ সময় সেচপাম্পের মটর চালাতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com