খানসামায়
অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০২
অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর বটতলা বেলান নদী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার।


অভিযানে উপজেলার ডাঙ্গাপাড়া ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা ট্রাক্টর চালক সিরাজুল ইসলাম (৪০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


বিবার্তা/জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com