শিরোনাম
সিরাজগঞ্জে কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৫
সিরাজগঞ্জে কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়রামপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


নিহত আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী নরিনা হানিফ নগর গ্রামের আজাদ আলীর ছেলে। সে সাতবাড়িয়া আব্দুস ছামাদ আজাদ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।


নিহতের পরিবার এবং শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আশরাফুল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জয়রামপুর জমির মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।


তার নাকে ও মুখে রক্ত ছিল। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com