শিরোনাম
রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১২
রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় সিরাজুল করিম এবল (৫৩) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার হাত ও মাথা আলাদা হয়ে যায় বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী।


নিহত সিরাজুল করিম এবল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপারা মোহল্লার মৃত ইদ্রিস আলী সরদারের ছেলে। সিরাজুল করিম রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় অবস্থিত ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক।


কাজল কুমার নন্দী বলেন, মহাসড়কে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনিও মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com