মেসিহীন যুগের প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪
মেসিহীন যুগের প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলের মাঠের পারফরম্যান্স কেমন হবে, এই কৌতূহলটা সবার ছিল। মেসির অবসরের পর প্রথমবারের মতো মাঠে নামা আর্জেন্টিনা ২-১ গোলে উরুগুয়ের কাছে হেরে সেই কৌতূহলটা সবার মিটিয়েছে, এমন কথা বলার সুযোগ আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।


শনিবার (১৪ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।


দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলের পর ভাগ্যক্রমনে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের মিডফিল্ডার মাক্সি আরাউহো। ম্যাচের ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয় আলবিসেলেস্তেদের। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়েই। এই জয়ে নতুন কোচ ডিয়েগো ফোরলানের অধীনে টানা তৃতীয় জয় পেল উরুগুয়ে।এ


গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন এক বিদায়ী ম্যাচ খেলেন মেসি আর্জেন্টিনার হয়ে। সেই ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।


মেসিকে ছাড়া মাঠে নেমে দীর্ঘসময় উরুগুয়ের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে হিমশিম খেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকো পাজের একটি ভালো সুযোগ ছিল। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিরমারিন।


বিরতির পরপরই অবশ্য এগিয়ে যায় উরুগুয়ে। বাম দিক থেকে জর্জিয়ান ডি আরাসকায়েতার নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণে বিশৃঙ্খলা তৈরি করে। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেডে বল ক্লিয়ার করতে গেলে সেটি সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে জড়িয়ে যায়।


এরপর ৫৩ মিনিটে উরুগুয়ের দ্বিতীয় গোলেও অবদান রাখেন ডি আরাসকায়েতা। তার কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে জালে ঢুকে যায়।


ম্যাচের মাঝামাঝি সময়ে আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেরান। যোগ করা সময়ে সমতাসূচক গোলের আরেকটি সুযোগও পেয়েছিলেন তিনি। তবে উরুগুয়ে শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com