
চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বোডোকে ৫-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি।
একই রাতে প্রতিযোগিতায় অভিষেকেই ইতিহাস গড়েছে কোমো। ইতালিয়ান ক্লাবটি ৪-১ গোলে হারিয়েছে লাইপজিগকে।
বায়ার্নের বড় জয়ে আলো ছড়িয়েছেন জামাল মুসিয়ালা। চোট ও অসুস্থতার কারণে কঠিন সময় কাটানোর পর মাঠে ফিরে ৪৭ মিনিটে গোল করেন তিনি।
হ্যারি কেইনের শট থেকে পাওয়া বল দারুণভাবে জালে পাঠান মুসিয়ালা।এর ১৪ মিনিট পর হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
চ্যাম্পিয়নস লিগে এটি ইংলিশ ফরোয়ার্ডের ৫৫তম গোল। পরে আলফোনসো ডেভিসের দূরপাল্লার শট এবং মাইকেল অলিসের জোড়া গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বায়ার্ন।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছে কোমো। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা দলটি ১৫ মিনিটে মার্টিন বাতুরিনার গোলে এগিয়ে যায়। পরে তসো দৌভিকাস ও আসেন দিয়াও গোল করলে বড় জয়ের পথ তৈরি হয়।
লাইপজিগের আন্দ্রিজা মাকসিমোভিচ একটি গোল শোধ করলেও শেষ দিকে ম্যাক্সিমো পেরোনে গোল করে কোমোর ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]