ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোলে এগিয়ে মেক্সিকো
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:১৮
ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোলে এগিয়ে মেক্সিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো আছে উড়ন্ত ফর্মে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে শেষ ৩২-এ ওঠা দলটি নকআউট পর্বেও খেলছে দারুণ। শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছেন তারা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। যার ফলে শুরু থেকেই চাপে থাকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। মেক্সিকোর একের পর এক আক্রমণের ফলও আসে ২২ মিনিটেই।


কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। বাঁদিক থেকে মাঠের অনেকাংশ দৌড়ে এসে ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।


এর পরের গোলেও অবদান ছিল কুইনোনেসের। ৩১তম মিনিটে তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। এই দুই গোলের পর আরও কিছু সুযোগ পেয়েছিল মেক্সিকো, তবে তা কাজে লাগাতে পারেনি।


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি মেক্সিকো। দারুণ ছন্দে থেকে এই পর্যন্ত এসেছে তারা। এখন দেখার বিষয় শেষ ১৬-তে উঠতে পারে কিনা তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com