
ডান হাতের অনামিকা আঙুলে হাড় ভাঙা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মূল গোলরক্ষক হিসেবে তাকেই রাখা হয়েছে। এই চোটের কারণে তিনি আগের প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি এবং সতীর্থদের সাথে বেশিরভাগ অনুশীলন সেশনেও অংশ নিতে পারেননি। তবে ‘দিবু’ এখন সুস্থ হয়ে উঠেছেন এবং শুরুর একাদশে থাকছেন।
রাইট ব্যাক পজিশন নিয়ে মূল সংশয় ছিল। তবে নাহুয়েল মলিনার সাথে লড়াইয়ে জিতে গেছেন গঞ্জালো মন্তিয়েল। পেশির চোটের কারণে তারা দুজনেই আলাদাভাবে প্রাক-মৌসুম অনুশীলন শুরু করেছিলেন। ম্যাচের কোনো একপর্যায়ে দুজনেই কিছু সময় খেলার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
শেষ পর্যন্ত টটেনহ্যামে খেলার সময় পাওয়া লিগামেন্টের চোট থেকে সেরে উঠে মাঠে নামবেন ক্রিস্টিয়ান রোমেরো। রক্ষণভাগে তার সঙ্গী হচ্ছেন নিকোলাস ওতামেন্দির জায়গায় দলে সুযোগ পাওয়া লিসান্দ্রো মার্টিনেজ।
এদিকে, হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের কাফ মাসলে (পেশিতে) চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। অলিম্পিক লিওঁর এই ফুটবলার দ্বিতীয় ম্যাচে ফেরার চেষ্টা করবেন। তার পরিবর্তে খেলবেন ফাকুন্দো মেদিনা। তিনি মূলত একজন সেন্ট্রাল ডিফেন্ডার হলেও ফুল-ব্যাক হিসেবে খেলেছেন। মেদিনাকে এই ভূমিকার কথা মাথায় রেখেই বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
মিডফিল্ডে কোনো চমক থাকছে না। রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরু থেকেই খেলবেন। আর অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ে ফাঁকা হওয়া পজিশনটিতে চতুর্থ খেলোয়াড় হিসেবে থাকবেন থিয়াগো আলমাদা। অ্যাতলেটিকো মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ হবে কিছুটা নিচে নেমে দলকে সাহায্য করা।
মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্টিনেজ। সিরি এ শিরোপাজয়ী মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জুলিয়ান আলভারেজ গোড়ালির চোটের কারণে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো খেলতে না পারলেও এখন পুরোপুরি সুস্থ। পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে এই আর্জেন্টাইনও কিছুটা সময় খেলার সুযোগ পাবেন।
আর্জেন্টিনার মূল একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]