
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বেদনার রং নীল শাড়ি পরে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৮টি ছবি আপলোড করেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, বেদনার রং নীল শাড়িতে হাসির খুশি ছড়াচ্ছেন। কানে-গলায় হালকা গহনা আর নীল আভার সাজে নিজের অনুভূতি জানান অভিনেত্রী।
ক্যাপশনে লেখেন, নীলের এই সুন্দর আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।
অপুর এ নতুন লুকে মন্তব্যের ঘরে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেন। এক ভক্ত লেখেন, ‘শাড়িতেই নারী যেন নীল পরী’। আরেকজন লেখেন,‘মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে’। অনেকে আবার নায়িকাকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘এভাবে সবসময় হাসিখুশি থাকেন, দোয়া করি।’
অপু বিশ্বাসের আসন্ন নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ চিত্রনায়িকাকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]