কাতারের জালে সুইজারল্যান্ডের প্রথম গোল
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:২৫
কাতারের জালে সুইজারল্যান্ডের প্রথম গোল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘বি’তে মাঠে নামার ১৩ মিনিটে কাতারের বিপক্ষে গোলের দেখা পেল সুইজারল্যান্ড।


শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর সফল স্পট-কিকে লিড পায় ইউরোপীয় দলটি। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় কাতার।


এর আগে আক্রমণ থেকে তৈরি হওয়া এক পরিস্থিতিতে পেনাল্টির সিদ্ধান্ত আসে। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত এগিয়ে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছাতে গিয়ে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজালে সিদ্ধান্ত মেনে নেয় মাঠের পরিস্থিতি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।


কাতার একাদশ
মাহমুদ আবুনাদা, আইয়ুব আল উই, পেদ্রো মিগেল, বুয়ালেম খৌখি, হোমাম এল আমিন; ইসা লায়ে, জাসেম গাবের, আসিম মাদিবো; এডমিলসন জুনিয়র, ইউসুফ আবদুরিসাগ, আকরাম আফিফ।


সুইজারল্যান্ড একাদশ
গ্রেগর কোবেল, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, ডেনিস জাকারিয়া; মিশেল এবিশার, রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা, রিকার্দো রদ্রিগেজ; রুবিন ভার্গাস, দান এনদোয়ে; ব্রিল এম্বোলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com