ঘরের মাঠে ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে গ্লিমট
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১
ঘরের মাঠে ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে গ্লিমট
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফের প্রথম লেগে গতবারের রানার্স আপ ইন্টার মিলানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। তবে সেটা ছিল ঘরের মাঠে জয়। সকলে ভেবেছিলো, দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলোর টিকিট কাটবে ইন্টারই। তবে গুইসেপি মেজা স্টেডিয়ামে ঘটলো অঘটন। ইন্টারকে তাদেরই মাঠে হারিয়ে বিদায় করল বোডো/গ্লিমট।


প্লে অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বোডো/গ্লিমট। প্রথম লেগ ৩-১ গোলে জেতায়, দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ের ক্লাবটি।


প্রথম হাফে গোলশূন্য থাকার পর, দ্বিতীয় হাফে দুই গোল দিয়ে ইন্টারকে চমকে দেয় বোডো/গ্লিমট। ৫৮তম মিনিটে জেন্স পেটার হাউজ এবং ৭২তম মিনিটে হাকন এভজেন গোল করলে ইন্টারের বিদায় সেখানেই নিশ্চিত হয়ে যায়।


৭৬তম মিনিটে বাস্তোনি এক গোল শোধ দিলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গত মৌসুমের রানার্স আপ দলটি। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে শেষ ষোলোর টিকিট কাটল বোডো/গ্লিমট। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে তারা ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com