বেঞ্জামিনের গোলে এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১
বেঞ্জামিনের গোলে এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) এভারটনকে ১-০ গোলে হারিয়েছে ক্যারিকের দল। এই জয়ে টেবিলের চারে উঠে এলো রেড ডেভিলরা।


এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল ইউনাইটেড। এবারটনও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। তবে তাদের থেকে বেশি অ্যাটাকিং মোডে ছিল স্বাগতিক এভারটন। তবে ম্যাচের ৭১তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন বেঞ্জামিন শেস্কো। ৫৮তম মিনিটে বদলি হিসেবে নেমে ম্যানইউ এক কাউন্টার অ্যাটাকে গোলটি করেন স্লোভেনিয়ার এই স্ট্রাইকার।


বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই। এই দুই দলের প্রথম দেখায় ১-০ ব্যবধানে জিতেছিল এভারটন। এবার সেই জয়ের প্রতিশোধ নিল ম্যানইউ।


২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এভারটন। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com