দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়ালের দানি সোবাইয়োস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯
দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়ালের দানি সোবাইয়োস
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

মৌসুমের শেষ দিকে এসে আরো একবার বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদের। এবার চোটে পড়েছেন দানি সোবাইয়োস। লম্বা সময়ের জন্য এই মিড ফিল্ডারকে হারাল রিয়াল।


মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সোবাইয়োস। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন ২৮ বছর বয়সী স্প্যানিশ এই মিড ফিল্ডার।


রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পান সোবাইয়োস। সেই ম্যাচের পুরোটাই খেলেছিলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ম্যাচ শেষে তার টেস্ট করানো হয়। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ে চোট পেয়েছেন তিনি।


চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন সোবাইয়োস। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে পাচ্ছেন না আনচেলত্তি।


আগামী শনিবার নিজেদের পরের ম্যাচ মাঠে নামবে রিয়াল। লা লিগার এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com