জোড়া গোলে মায়ামির মৌসুম শুরু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১
জোড়া গোলে মায়ামির মৌসুম শুরু
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেসির জোড়া গোলে মৌসুম শুরু করলো ইন্টার মায়ামি। নিউইর্য়ক সিটির বিপক্ষে ৯০ মিনিট শেষে হারের স্কোরলাইনে ছিল দলটি। মেসির জোড়া অ্যাসিস্টে মান বাঁচল তাদের, এক পয়েন্ট দিয়ে নতুন মৌসুম শুরু করল তারা।


৯৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ইন্টার মায়ামি নিউইর্য়কের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।


চেজ স্টেডিয়ামে আতিথ্য নিয়ে মেসিদের কাছে ৫ মিনিটেই গোল হজম করে নিউইর্য়ক। ডানপ্রান্ত থেকে মেসির দারুণ এক অ্যাসিস্টে গোল পায় মায়ামি। কর্নার জোন থেকে মেসি পাসটা দিয়েছিলেন ডি বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা সতীর্থের দিকে, ফিরতি শটে মেসি বক্সের ভেতর বল পান। নিয়ন্ত্রণে নিয়েই মেসি বল বাড়িয়ে দেন গোলবক্সের ভেতর, টমাস আভিলেস প্রথম টাচেই জালের দেখা পান।


ম্যাচের প্রথম গোলদাতা আভিলেস ২৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নিজেদের ডি বক্সের ভেতর প্রতিপক্ষকে ফাউল করায় লাল কার্ড তিনি। ফ্রি কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় নিউইর্য়ক, মিটজার গোলে ২৬ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরে।


৫৫ মিনিটে জর্দি আলবার ভুলে এগিয়ে যায় সফরকারী দল। আলবা ভুল করে পাস দিয়ে ফেলেন ডি বক্সের কাছাকাছি ফাঁকায় দাঁড়িয়ে থাকা আলোনসো মার্টিনেজকে। মার্টিনেজ ডি বক্সে ঢুকেই গোলরক্ষকের মাথায় উপর দিয়ে বল জালে পাঠান।


৯০ মিনিট শেষে ১০ জনের মায়ামি সমতায় ফিরতে পারেনি। অতিরিক্ত সময় দেওয়া হয় ১৫ মিনিট। এর ১০ মিনিটের মধ্যেই মেসি আবার অ্যাসিস্ট করেন, এবার গোলদাতা তেলেস্কো সেগোভিয়া।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com