১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:১১
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে মাসব্যাপী বিজয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় এ অনুষ্ঠান শুরু হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর ও জেলার সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।


বিএনপির এ আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com