জনগণকে সঙ্গে নিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে: জামায়াত আমির
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:২৫
জনগণকে সঙ্গে নিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে: জামায়াত আমির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিএনপি পতিত স্বৈচারের দেখানো পথেই হাঁটছে মন্তব্য করে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ আর গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে।


রবিবার (১৮ অক্টোবর) ঢাকা বিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত জুলাই সনদ স্বাক্ষরের বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, শপথের দিন থেকেই বিএনপি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা শুরু করেছে। প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি দলীয়করণ করে চলেছে, প্রত্যেকটি ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো দলীয় ক্যাডার দিয়ে পরিপূর্ণ করা হচ্ছে।


ডা. শফিকুর রহমান বলেন, পতিত স্বৈচারের দেখানো পথেই হাঁটছে বিএনপি। জুলাই সনদ আর গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে। এই সরকারের যোগ্যতা নেই, বিরোধীদলের সহযোগিতা গ্রহণের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com