সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ আগে নেবে: হাসনাত
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৮:৫৯
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ আগে নেবে: হাসনাত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন।


এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই প্রত্যাশাই করি।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজিত এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।


হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়েটের ভিসিকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এতোদিন সার্কিট হাউজে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের নূন্যতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সবক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com