যারা সরকারে আছেন কাজ করুন, নিজেদের আখের গোছাইয়েন না: গয়েশ্বর
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২০:১১
যারা সরকারে আছেন কাজ করুন, নিজেদের আখের গোছাইয়েন না: গয়েশ্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

যারা সরকারে রয়েছেন কাজ করুন, নিজেদের আখের গোছাইয়েন নাবলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।


বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে আয়োজিত সভায় এই মন্তব্য করেন তিনি।


গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দলের মধ্যে বেশকিছু ছাড়পোকা বাস করছে, যারা ষড়যন্ত্রের মাধ্যমে দলে বিভাজনের চেষ্টা করছে। দৃশ্য মান না হলেও ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে খেয়াল রাখতে হবে।’


তিনি আরও বলেন, ‘যারা সরকারে রয়েছেন কাজ করুন, নিজেদের আখের গোছাইয়েন না। তারেক রহমানকে সফল করতে কাজ করতে হবে। রাজপথে আমরা আছি, রাজপথ আমরা সামলে নেবো।’


একই সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘মানুষ অনেক কষ্টে আছে। জনগণ সবকিছুর দ্রুত সমাধান চায়। কিন্তু একটি বিশৃঙ্খল ও অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তারেক রহমানের সরকার। রাষ্ট্র মেরামত করতে একটু সময় তো লাগবেই, কিন্তু বিরোধী দল সেটা চায় না।’


তিনি বলেন, রাজনীতি শুরু করেছি বিএনপি দিয়ে। কখনো এদিক-ওদিক যাইনি। সবসময় বিএনপির সঙ্গেই ছিলাম, এখনো আছি। ১৭ বছর বিএনপি লড়াই করেছে আপস করেনি। অনেকে অনেকভাবে প্রভাবিত করতে চেয়েছে।


বিবার্তাা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com