চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৬:৪২
চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জুলাই ২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মনে করছেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছে। জুলাই ২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে।


তিনি বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে।


শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিদায় নেয়নি; নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে।


জামায়াত আমির আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে; বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com