কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী গ্রেফতার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৪:১৭
কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগ।


রবিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নুরে আলমকে গ্রেফতার করা হয়। ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।


মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নুরে আলমকে গ্রেফতার করা হয়। তাঁকে রাজধানীর গুলশান থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিবি গুলশান তাঁকে আজ সোমবার আদালতে পাঠাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com