
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। অথচ চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ মামলা নিচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন।
সোমবার (১৮ মে) রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক বাজেট সংলাপে তিনি এ দাবি করেন।
তিনি অভিযোগ করেন, কারওয়ান বাজারে আগেও সরকারি দল চাঁদাবাজি করত, এখনো সরকারি দলই চাঁদাবাজি করে। এমনকি শুধু কারওয়ান বাজারের কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে। অথচ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ।
চাঁদাবাজি নিয়ে কথা না বলতে তাকে পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান জামায়াতের এই এমপি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]