
কক্সবাজারের-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে জয়ী ঘোষণা করা হয়েছে।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৪৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৯৮ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও।
এবারের নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনা নিয়েই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ব্যালট পেপারে নিজেদের মতামত দিয়েছেন ভোটাররা।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৭০৯ ও নারী এক লাখ ৫৯ হাজার ৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]