‌‘সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না বিএনপি’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
‌‘সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না বিএনপি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে তিনি এ বিষয় নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিকেলে এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।


এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও আজ জানানো হবে।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com