অনুকূল পরিবেশ হলে দেশে ফিরবেন তারেক রহমান: সালেহউদ্দিন আহমেদ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
অনুকূল পরিবেশ হলে দেশে ফিরবেন তারেক রহমান: সালেহউদ্দিন আহমেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনুকূল পরিবেশ হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেহউদ্দিন আহমেদ


রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ১৫ দিনের লন্ডন সফর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।


বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।


এর আগে গত বছরের নভেম্বরের শেষ দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com