কোয়ারেন্টাইনে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:০৫
কোয়ারেন্টাইনে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেয়া হয়েছে। অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে সেখানে ১৫ দিনের মতো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন) বিএলআরআই সূত্রে এসব তথ্য জানা গেছে। মূলত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।


বিএলআরআইয়ের এক কর্মকর্তা বলেন, মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই ১৫ দিনের কিছু সময় কমবেশি কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কি না, সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। এ সময়ে মহিষটি কাছে সাংবাদিকসহ কাউকেও যেতে দেয়া হচ্ছে না।


বিএলআরআইয়ের তথ্য কর্মকর্তা দেবজিত ঘোষ চ্যানেলকে জানান, মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে এখানে নিয়ে আসা হয়েছে। মহিষটিকে ১৫ থেকে ২১ দিনের মতো কোয়ারেন্টাইনে রাখা হবে। পরে মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সেটি নিয়ে ভাবা হবে। একই সঙ্গে, প্রজননের উপযোগী আছে কি না সে বিষয়টিও দেখা হবে।


প্রসঙ্গত, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জে একটি ফার্মে লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অসাধারণ চুল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নাম রাখা হয়। পরে মহিষটি নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।


ঈদকে সামনে রেখে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার একজনের কাছে বিক্রি করেছিলেন ফার্ম মালিক। যদিও ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।


বিবার্ত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com