
সারা রাত জেগে থাকার দিন আজ। বিভিন্ন পেশার মানুষই রাত জেগে দায়িত্ব পালন করেন মানুষের স্বাভাবিক জীবন সচল রাখতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার এসব পেশাজীবীদের শ্রদ্ধা জানান পশ্চিমারা। তাই নিজের সঙ্গে নিস্তব্ধ রাত আর একাকীত্বে ভরা চাঁদকে উপভোগ করতে বিশেষ দিনটি না ঘুমিয়ে উদ্যাপন করতে পারেন।
ব্যতিক্রমী এই দিনটি প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার উদ্যাপিত হয়। মূলত গভীর ও নিস্তব্ধ রাতের সময়টাকে উদ্যাপনের জন্য এ দিনটি উপভোগ করেন পশ্চিমারা।
দিবসটি বিনোদনের জন্য বরং যারা রাত জেগে কাজ করেন সেসব পেশাজীবী মানুষদের প্রতি সম্মান জানিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
চিকিৎসক, নিরাপত্তাকর্মী, সাংবাদিক, চালক, পাইলট, পুলিশসহ অনেক মানুষই রাত জেগে দায়িত্ব পালন করেন মানুষের স্বাভাবিক জীবন সচল রাখতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার এসব পেশাজীবীদের শ্রদ্ধা জানান পশ্চিমারা। দিবসটি এরপর বিশ্বব্যাপীও উদ্যাপন করতে শুরু করে বিভিন্ন দেশের মানুষ।
বিশেষ দিনটি উপভোগের জন্য অনেকে এ রাতে পরিবারের সব সদস্যের সঙ্গে বসে বাড়িতে পছন্দের সিনেমা দেখেন। কেউ রাত জেগে বাকি থাকা অফিসের কাজ সারেন। শিক্ষার্থীরা সারা রাত জেগে বইয়ের সঙ্গে পড়াশুনা করে সময়টা কাটিয়ে দেন।
প্রিয় মুহূর্ত, প্রিয় স্মৃতি, প্রিয় মানুষদের কথাও স্মরণ করে রাতটি জেগে কাটিয়ে দেন অনেকে। মধ্যরাতে অনেকে আবার পছন্দের খাবার রান্না করে ভিন্নভাবে দিনটি উদ্যাপন করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাতে অনেকেরই ঘুম আসে না। প্রতিদিন এ অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। তাই এ অনিদ্রা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন না নিয়মিত ঘুম কম হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তবে নির্দিষ্ট পেশাজীবীদের শ্রদ্ধা জানাতে আজকের রাতটি জেগে থাকতেই পারেন। আর রাত জাগার পর শারীরিক ও মানসিক ক্ষতি পুষিয়ে নিতে অবশ্যই দিনের যেকোনো সময় পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরামর্শও দিচ্ছেন তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]