
দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেইসব পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, এরইমধ্যেই পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনও এ প্যানেল স্থাপন হয়নি।
দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনা দেন তিনি।
এসময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]