ভূমি কর্মকর্তাদের অপেক্ষায় অফিসের বারান্দায় আধাঘণ্টা প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৫১
ভূমি কর্মকর্তাদের অপেক্ষায় অফিসের বারান্দায় আধাঘণ্টা প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানিয়েছেন, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।


বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান তিনি।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এ সময় ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেয়া হবে না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com