
বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। বাংলাদেশের নাগরিকরা যেন ভারতে যেতে পারেন। সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, ভারতের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আসছেন। উনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।
এদিন উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]