চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে গ্রেফতার হয়েছিলেন রিয়াদ।


রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।


পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। রিয়াদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন।


এসময় তাকে বাধা দেওয়া হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া বাঁধন নামের এক শিক্ষার্থীকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন রিয়াদ। পরে ঘটনাস্থলে থাকা অন্য শিক্ষার্থীদের সহায়তায় রিয়াদকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতার রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com