জাতীয়
প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭
প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।


জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।


প্রসঙ্গত, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল সরকার সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপনের পাশাপাশি এই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওআইসির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। ওআইসি মনে করছে, ইসরায়েলের ওই অবৈধ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থার নেতিবাচক পরিবর্তন আসবে, যা ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরিকল্পনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com