আগুনঝরা ফাগুন মাসে বৃষ্টির খবর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮
আগুনঝরা ফাগুন মাসে বৃষ্টির খবর
প্রিন্ট অ-অ+

ফাগুন মাসের প্রায় মাঝামাঝি চলে এসেছে। সকালে মৃদু বাতাসের সঙ্গে থাকে শীতের হালকা আবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ে গরমের। এমতাবস্থায় দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


অন্যদিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com