মধ্যরাতে আগুনে পুড়ল শেওড়াপাড়ায় কাঁচাবাজার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬
মধ্যরাতে আগুনে পুড়ল শেওড়াপাড়ায় কাঁচাবাজার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে লাগা আগুন ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।


ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আরও দুইটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com