‘জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়’
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:১৫
‘জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।


কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব নির্বাচন দেওয়ার কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তব সম্মত প্রস্তাব। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসাথে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com