শিরোনাম
সাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১১:৫৭
সাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সৃষ্ট লঘুচাপের ফলে দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানতঃশুষ্ক থাকতে পারে।


আরো পড়ুন:কমবে তাপমাত্রা, পাঁচ বিভাগে বৃষ্টির আভাস


আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে ১৭ মিলিমিটার। ঢাকায় বাতাসের গতি ও দিক: পশ্চিম/দক্ষিণ- পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি.।


আরো পড়ুন:আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস


সিনপটিক অবস্থা: পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।


আরো পড়ুন:দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস


বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৩%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। এছাড়া ​আবহাওয়ার অবস্থা দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার অনুকূলে রয়েছে।


আবহাওয়ার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com