
ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, তিনি নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক শফিকুর রহমানের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়ি। তার বাবার নাম মৌলভী আবদুল হামিদ আর মায়ের নাম আয়েশা খাতুন। তিনি তার শিক্ষাজীবন শুরু করেন প্রথম মাদ্রাসা থেকে। একাধারে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা লাভ করেন। তিনি প্রথমে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল হাদিস বিষয়ে (ডিগ্রী) লাভ করেন। তারপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রী লাভ করেন ১৯৭১ সালে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]