বাংলাদেশ বেতারের উপস্থাপক রওনক জাহান মারা গেছেন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:১৪
বাংলাদেশ বেতারের উপস্থাপক রওনক জাহান মারা গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ও ইংরেজি সংবাদ পাঠিকা রওনক জাহান মারা গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


রওনক জাহানের মৃত্যুতে বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রোতা সংগঠন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।


শোক প্রকাশ করে বাংলাদেশ বেতারের উপস্থাপক ফাতেমা আফরোজ সোহেলী। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘রওনক আপা মানেই তারুণ্য আর এক পৃথিবী বিশুদ্ধতম ইতিহাস। যে ডেঙ্গুর স্লোগান দিয়ে আমাদের প্রতিটি অধিবেশন জনমানুষের কথা বলে, সেই ডেঙ্গুই নিয়ে গেল আমাদের সতীর্থকে। আপনার প্রতি আমাদের অজস্র ঋণ আপা। আমাদের কাছে রওনক জাহান মানেই বাংলাদেশ বেতারের সুনাম।’


রওনক জাহান বাংলাদেশ বেতারের ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘দর্পণ’র জনপ্রিয় উপস্থাপক হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি অনুষ্ঠানটির সঞ্চালনার সঙ্গে যুক্ত ছিলেন। তার সাবলীল উপস্থাপনা ও কণ্ঠের মাধুর্য ‘দর্পণ’ অনুষ্ঠানটিকে শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল।


শুধু ‘দর্পণ’ নয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন রওনক জাহান। তার কণ্ঠ ও উপস্থাপনার সঙ্গে দেশের বেতার-টেলিভিশনের অসংখ্য শ্রোতা-দর্শকের দীর্ঘদিনের পরিচয়।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com