আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় অবসরপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তা গ্রেফতার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯
আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় অবসরপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তা গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com