জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৫:৩৬
জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো গ্রেফতার দুই বাংলাদেশিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।


আসামিরা হলেন সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানী (২৫)।
এর আগে বুধবার (৮ জুলাই) বিমানবন্দর থানার জিডিমূলে তাদেরকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাদেরকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম।


রিমান্ড আবেদনে বলা হয়, সিঙ্গাপুর অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর পুলিশ তাদেরকে আটক করে।


এরপর বিমানযোগে সিঙ্গাপুর পুলিশ বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসারের কাছে প্রেরণ করে। পরবর্তীতে বিষয়টি সিটিটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মারফত সংবাদ পেয়ে ঢাকায় ইমিগ্রেশনে ডিউটি অফিসারের কক্ষে উপস্থিত হয়ে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি পাসপোর্ট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।


আসামিরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গিয়ে ধর্তব্য অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়ায় সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে। পরে জিডিমূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। আসামিদের যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করার সম্ভবনা বিদ্যমান।


আবেদনে আরো বলা হয়, আসামিরা বাংলাদেশের কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত কিনা, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কিনা এবং জঙ্গি কার্যক্রমের অর্থের জোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছে কিনা তা জানার জন্য পাঁচদিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com