আট মামলায় জামিন পাওয়া খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৪৯
আট মামলায় জামিন পাওয়া খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আট মামলায় জামিন পাওয়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর হয়েছে, তাতে আটকে গেছে তার মুক্তি।


পুলিশের আবেদনে বুধবার (৮ জুলাই) তাকে বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।


প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানান, খায়রুল হককে এদিন আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


এদিকে এ মামলায় খায়রুল হকের জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।


খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন ক্ষোভের সাথে বলেন, "এক মামলায় জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখায়। আজ নবম মামলায় গ্রেফতার দেখাল। কবে মুক্তি মিলবে জানি না। আমরা অপেক্ষায় আছি সেঞ্চুরি পূরণের।"


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com