৩ মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৬:১৭
৩ মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।


আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com