নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:২১
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (২৪ জুন) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।


ভোরে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হয়। এর আগে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও বনানীতে তাকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকে।


বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় ভেতরে ঢুকতেই পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।


আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com