আইন আদালত
বেনজীর আহমেদকে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১:২৩
বেনজীর আহমেদকে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকেদেশে ফিরিয়ে এনেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ারের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


সোমবার (১৫ জুন) নিজের দপ্তরে ব্রিফিং করে তিনি এসব কথা জানান।


চিফ প্রসিকিউটর জানান, বেনজীর আহমেদ ডিএমপি কমিশনার, র‍্যাবের ডিজি ও পুলিশের আইজি থাকাকালে সম্পত্তি তো গড়েছেনই, পাশাপাশি গুম-খুনের মতো সর্বোচ্চ ফৌজদারি অপরাধের অভিযোগও বিস্তর। আওয়ামী লীগ আমলের সব বিতর্কিত নির্বাচনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


প্রসিকিউটর আরও জানান, টেকনাফে কমিশনার একরামকে ক্রসফায়ারের নামে হত্যা, র‍্যাবের টি.এফ.আই সেলে গুমের মামলা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞসহ অন্তত ১০টি মামলা ও অভিযোগ বেনজীরের বিরুদ্ধে। তাকে দেশে আনার পর ট্রাইব্যুনালে কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে।


বেনজীরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। শিগগির দেওয়া হবে প্রতিবেদন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com